সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় সৌদি আরব থেকে বরাদ্দকৃত খেজুর বিতরণ নিয়ে সচেতন সমাজের নাগরিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক (সাতক্ষীরা-২) তার অফিসিয়াল পেজে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, খেজুরের কার্টুনগুলো এখনও জেলা থেকে সংশ্লিষ্ট উপজেলা অফিসে পৌঁছায়নি। বরাদ্দের পরিমাণ সম্পর্কিত চিঠি আজই অফিসে পৌঁছেছে। খেজুর আসার সঙ্গে সঙ্গে প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজ ও কওমী মাদ্রাসাগুলোতে সমভাবে এবং বৈষম্যহীনভাবে বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।
এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরো লেখেন, আমি জবাবদিহিতায় বিশ্বাসী। সচেতন নাগরিকরা নিজেদের অধিকার সম্পর্কে আওয়াজ তুলেছেন, তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এই সচেতনতা অব্যাহত থাকুক—এটাই আমার প্রত্যাশা।
