Notun Diganta 24

তারিখ: ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Notun Diganta 24
No Result
View All Result
Home শিক্ষা

সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত ৫ শিক্ষকের মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা

এপ্রিল ১৪, ২০২৬
in শিক্ষা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসা-য় দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণকারী পাঁচজন শিক্ষকের সম্মানে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা এ আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও ড. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ-সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস এবং সদস্যবৃন্দ মাস্টার লিয়াকত আলী, আলহাজ্ব শাহিদুল ইসলাম, মফিজুর রহমান ও তৌহিদুর রহমান। এছাড়াও উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি কবি হেলাল আনওয়ার, মোঃ মোজাম্মেল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবর্ধিত শিক্ষকেরা হলেন—সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবদুর রশিদ, সহকারী শিক্ষক মোঃ রেজাউল হোসেন, মোঃ শাহাজান আলী (বি.এড), সহকারী মৌলভী মাওলানা মোঃ রহমাতুল্লাহ এবং মাওলানা মোঃ নুরুজ্জামান।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতি ও প্রতিষ্ঠানে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মাওলানা মোঃ আবদুর রশিদকে একজন বিশিষ্ট আলেম, সাদাসিধে ও আদর্শ শিক্ষক হিসেবে অভিহিত করা হয়। মোঃ রেজাউল হোসেনের দাপ্তরিক দক্ষতা, নতুন শিক্ষকদের দিকনির্দেশনা এবং দায়িত্বনিষ্ঠ কর্মপ্রচেষ্টা বিশেষভাবে তুলে ধরা হয়।
মাওলানা মোঃ রহমাতুল্লাহকে সহকর্মীদের মাঝে প্রাণবন্ত ও আন্তরিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়, যার উপস্থিতিতে কর্মপরিবেশ সবসময় ছিল উজ্জ্বল। মোঃ শাহাজান আলী (বি.এড) ছিলেন মার্জিত, নীতিবান ও ভদ্র আচরণের জন্য সুপরিচিত। মাওলানা মোঃ নুরুজ্জামান তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
স্মৃতিচারণমূলক বক্তব্যের একপর্যায়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষকদের বিদায়বেলায় উপস্থিত অনেকের চোখে অশ্রু ঝরতে দেখা যায়। দীর্ঘদিনের সহযাত্রা, স্নেহ ও মমতার স্মৃতি মিলনায়তনে এক গভীর অনুরণন তোলে।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরকালীন কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অস্থায়ী কার্যালয়: ময়ূর ব্রিজ, সোনাডাঙ্গা, খুলনা
📧 ই-মেইল: notundiganta24bd@gmail.com
01755-950609
সম্পাদক: হাবিবুর রহমান
নতুন দিগন্ত ২৪ | খুলনা বিভাগ

 

কলারোয়ায় উদ্বোধন হলো ‘সিটি মেডিকেল সেন্টার’

তালা হাসপাতালে আরএমও ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

যুবদল সভাপতি পদত্যাগ করে জামায়াতে যোগদান

পহেলা বৈশাখে কলারোয়া মডেল মসজিদ প্রাঙ্গণে ‘মেলার মতো’ পরিবেশ, এলাকাবাসীর ক্ষোভ

সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত ৫ শিক্ষকের মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Facebook Youtube TikTok Instagram Twitter

অস্থায়ী কার্যালয়: ময়ূর ব্রিজ, সোনাডাঙ্গা, খুলনা
📧 ই-মেইল: notundiganta24official@gmail.com
+8801755950609

সম্পাদক: হাবিবুর রহমান
নতুন দিগন্ত ২৪ | খুলনা বিভাগ

এই ওয়েবসাইটের সকল কনটেন্ট “নতুন দিগন্ত ২৪”-এর কপিরাইট দ্বারা সুরক্ষিত।
কোনো তথ্য, ছবি বা লেখা বিনা অনুমতিতে কপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ

Copyright © 2025 Notun Diganta 24 | Developed by Flex Softr

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Notun Diganta 24 | Developed by Flex Softr