সাতক্ষীরার তালা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এক গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন এক নেতা এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জানা গেছে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সদস্য ফরম পূরণ করে যুব জামায়াতের উপজেলা সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমান রিন্টুর হাত ধরে দলে যোগদান করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তিনি জানান, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তালা উপজেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
